Ticker

6/recent/ticker-posts

**পলিটেকনিকে পড়ে সফল হতে ৩ টি কাজ করুনঃ**

 **পলিটেকনিকে পড়ে সফল হতে ৩ টি কাজ করুনঃ**

**১. সময় বিনিয়োগঃ** আপনি কম পড়ে হয়ত পাশ করতে পারবেন, বর্তমানে রেজাল্টের যে অবস্থা তাতে বলা যায় কখনো কখনো ভালো রেজাল্ট ও করতে পারবেন কিন্তু জ্ঞান অর্জন করতে পারবেন না। বিষয় ভিত্তিক জ্ঞান অর্জনে সময় বিনিয়োগ করুন। শেখার সুযোগ এখন শিক্ষা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ নাই, অনলাইনের মাধ্যমে দেশের সেরা শিক্ষকদের ক্লাস করার সুযোগ রয়েছে। শুধু সদিচ্ছার মাধ্যমে জ্ঞান অর্জন করলে দীর্ঘ মেয়াদী লাভবান হওয়া সম্ভব।
**২. শ্রম বিনিয়োগঃ** সময় দেওয়ার সাথে আপনাকে শ্রমও দিতে হবে। অনেক কিছু শিখতে রাতের পর রাত ঘুম জোগাড় করার প্রয়োজন হবে। কোন একটি সামান্য বিষয় কারো কাছ থেকে শিখতে দিনের পর দিন তার পিছনে ঘুরতে হতে পারে। কিন্তু আপনি যদি সময় ও শ্রম দিয়ে চেষ্টা করেন অনেক কিছুর অভাব থাকা স্বত্বেও আপনি অন্যদের চেয়ে নিঃসন্দেহে এগিয়ে থাকবেন।
**৩. অর্থ বিনিয়োগঃ** বিনিয়োগের কথা বললে সবাই এই অর্থকেই বোঝে যদিও সময় এবং শ্রম বিনিয়োগ ব্যাতিরেকে অর্থ বিনিয়োগ ফলপ্রসু হয় না। কেউ যখন সময় ও শ্রম বিনিয়োগের সাথে অর্থ বিনিয়োগ করে তখন সফলতার পথে সে এগিয়ে যায়। নটরডেম বা হলিক্রম বা রাজউক এ পড়তে একজন শিক্ষার্থী সময়, শ্রম ও অর্থ সব কিছু বেশী বিনিয়োগ করে ফলে তাদের সফলতার হার ও বেশী। পলিটেকনিকে পড়ছি বলে অর্থ বিনিয়োগ করবো না এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে না আসলে কারো কোন ক্ষতি হবে না, যেটা হবে আপনার সফলতার আপনার স্বপ্নের মত হবে না। ১ লাখ টাকা ব্যবসায় বিনিয়োগ করে যে লাভ আপনি আশা করেন, ১ হাজার টাকা সেই ব্যবসায় বিনিয়োগ করে সমপরিমান লাভ আশা করলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন।
একটি কথা মাথায় গেথে নেন “**আপনি যদি পলিটেকনিকে পড়ে সত্যিকারেই সফল হতে চান তবে আপনার মেডিকেলে বা বুয়েটে পড়তে চাওয়া বন্ধুর সমপরিমান অর্থ বিনিয়োগ না করতে পারলেও অন্তত সময় এবং শ্রম দিয়ে তার থেকে এগিয়ে থাকুন। ইনশাআল্লাহ আপনার সফলতায় মুগ্ধতা ছড়াবে।**”

Post a Comment

0 Comments